"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) চিরিরবন্দরের উদ্যোগে উপজেলার ইছামতী কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। তিনি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এসব কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো: মেসবাহুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতামত