চিরিরবন্দর

চিরিরবন্দরে শিলাবৃষ্টি-অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবার পেল জিআর চাল

প্রিন্ট
চিরিরবন্দরে শিলাবৃষ্টি-অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবার পেল জিআর চাল

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, বিকাল ৪:১৬


‎দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে সরকারি জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১ জুলাই) উপজেলার পুনট্টি ইউনিয়নের রাবেয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জিআর চাল তুলে দেন মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।