সারাদেশ

বীরগঞ্জে ৩০টি এতিমখানার মাঝে ১কোটি টাকার চেক বিতরণ

প্রিন্ট
বীরগঞ্জে ৩০টি এতিমখানার মাঝে ১কোটি টাকার চেক বিতরণ

প্রকাশিত : ৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৫২


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ৩০টি নিবন্ধিত এতিমখানার মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রায় এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এই অর্থ এতিম শিশুদের ভরণ-পোষণ, শিক্ষা ও সার্বিক কল্যাণে ব্যয় করা হবে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এতিমখানার প্রতিনিধিরা।