হাকিমপুর

হিলিতে মাদক ও অপহরণ মামলায় পুলিশের হাতে ৫ জন গ্রেফতার

প্রিন্ট
হিলিতে মাদক ও অপহরণ মামলায় পুলিশের হাতে ৫ জন গ্রেফতার

প্রকাশিত : ৪ জুলাই ২০২৬, রাত ১১:০০ আপডেট : ৪ জুলাই ২০২৬, রাত ১১:০২


দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি, মাদক সেবনকারী এবং অপহরণ ও  চাঁদাবাজি মামলায় ‘নাগরিক টিভি’র হিলি প্রতিনিধি তাহকিক হাসান সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অপহরণ ও চাঁদাবাজি মামলায় এজাহার ভূক্ত আসামিকে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে তাওকিক ওরফে তাহকিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহাকিক হাসান বর্তমানে হাকিমপুর (হিলি) পৌরসভার ৩নং ওয়ার্ডের আলহাজ্ব তোরাব হোসেনের ছেলে।

এছাড়া মোবাইল কোর্টে থানার মাধব পড়া

 এলাকার দুলাল হোসেনের ছেলে শাহীন (২২), খানসামা থানার হাসিমপুর এলাকার অবিনাস চন্দ্র রায় এর ছেলে স্বপন কুমার রায় (৩০), হাকিমপুর থানার নয়ানগর এলাকার আব্দুল জব্বার মন্ডলের ছেলে সাখাওয়াত হোসেন জুয়েল (৪৪) এবং পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার মৃত মকছেদ আলীর ছেলে বিদুৎ হোসেন (৩৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জীবনানন্দ নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভেতর আটকে রাখে অপহরণ কারীরা। পরে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা চাঁদা (মুক্তিপণ) দাবি করা হয় এবং ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এর আগে অপহরণ ও চাঁদাবাজি মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গ্রেফতার তাহাকিক হাসান অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হিলিতে নাগরিক টিভির হিলি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তদন্তে এই অপহরণের ঘটনার সাথে তার জড়িত থাকার স্পষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

এছাড়াও মাদক, চুরি, মাদক সেবনকারী, ওয়ারেন্টের আসামি সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।