হাকিমপুর

নেইমার ছাড়াই শেষ সময়ের গোলে ব্রাজিল জয়লাভ করায় সমর্থকদের উল্লাস

প্রিন্ট
নেইমার ছাড়াই শেষ সময়ের গোলে ব্রাজিল জয়লাভ করায় সমর্থকদের উল্লাস

প্রকাশিত : ৩০ জুন ২০২৬, সন্ধ্যা ৮:২৮


ফিফা বিশ্বকাপ জ্বরে ভুগচ্ছে গোটা দেশ। বাংলাদেশে প্রিয় দলের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে শহর ও গ্রাম অঞ্চলের ফুটবল প্রেমীরা। ফিফা বিশ্বকাপের তালিকায় গত ২৯ জুন রাত এগারোটায় ( বাংলাদেশ সময়) ব্রাজিল বনাম জাপান নকআউট খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে সকাল থেকেই সমর্থনকদের সাউন্ড সিস্টেম, খিচুড়ি রান্না সহ আয়োজনে ব্যস্থ সমর্থকরা। দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারস্থ গোডাউন মোড়ে সন্ধ্যার পরে থেকে ব্রাজিল সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শুরুর আগমুহূর্তে গোডাউন মোড় কানায় কানায় পূর্ণ হয়ে পুরুষ ও নারী প্রেমীদের উপস্থিততে। শুরু হয় সাউণ্ড সিষ্টেমে গান ও সেই সাথে সমর্থকদের উল্লাস। 

নেইমার জুনিয়র ছাড়া জাপান প্রথম গোল দেওয়ায় ব্রাজিল সমর্থকরা কিছুটা ভেঙে পড়ে। বিরতির পরে গোল সমতায় ফিরে আসায় প্রিয় দল ব্রাজিলের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ হয় বারতি সময়। শেষ সময়ের গাব্রিয়াল কার্তোলিল্নির গোলে শেষ ষোলতে জায়গা করে নেয় প্রিয় দল ব্রাজিল। এসময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা বলে নেইমার জুনিয়র ছাড়াই শেষ ষোলতে জায়গা করে নিয়েছি। তাই আমরা আশাবাদী ২০২৬ বিশ্বকাপ ট্রফি নিবে নেইমার দাবি সমর্থকদের। 

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর প্রিয় দলের খেলা দেখার জন্য বাংলাহিলি বাজারের গোডাউন মোড়ে প্রোজেক্টের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাকিমপুর হিলি পৌর শহরের চারমাথা পিটিসি মোড়ে বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির ব্যবস্থা করেন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার। 

সোমবার (২৯ জুন) রাত এগারোটায় বাংলাহিলি বাজারস্থ খাদ্য গুদাম মোড় ও চারমাথা পিটিসি মোড়ে বড় পর্দায় প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে এবং আনন্দ উপভোগ করতে দলীয় জার্সি পড়ে ছোট বড় সব বয়সের পুরুষ ও নারী ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। খেলা শুরু হওয়ার আগেই পরিপূর্ণ হয় এই গোডাউন মোড় ও চারমাথা পিটিসি মোড়।

ব্রাজিলের সমর্থক সেতু ও চঞ্চল বলেন, ব্রাজিল এমন একটি দল নেইমার জুনিয়র ছাড়াই কাম ব্যাক করতে জানে। আজ জাপানের বিপক্ষে বিরতির পরে গোল সমতা ও শেষ সময়ে নেইমার জুনিয়র ছাড়াই গোল দিয়ে জয়লাভ করে শেষ ষোলতে জায়গা করে নেওয়ায় আমরা শতভাগ আশাবাদী এবারের বিশ্বকাপ ট্রফি নেইমার হাতে যাবে এবং আমরা ছয়টি স্টার পাবো। 

ব্রাজিল দলের অন্য সমর্থক পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, ব্রাজিল মানেই হচ্ছে আগুন। জাপানের বিপক্ষে নেইমার জুনিয়র ছাড়াই প্রিয় দলের কাম ব্যাক করা ও আজকের জয়লাভ করায় আমি আশাবাদী বিশ্বকাপ ট্রফি এবারেও ব্রাজিলের ঘরে চলে আসবে। প্রিয় দলের খেলা বড় পর্দায় খেলা দেখার জন্য হিলি চারমাথা পিটিসি মোড়ে নিজ উদ্যোগে প্রোজেক্টের ও খিচুড়ির ব্যবস্থা করেছি। 

উপজেলার বৈগ্রাম এর ব্রাজিল ভক্ত মশিউর রহমান বকুল বলেন,ফুটবল মানেই আনন্দ ফুটবল খেলা মানেই বাড়তি আনন্দ। আমাদের পাঁচটা স্টার আছে এবার বিশ্বকাপ ট্রফি নিয়ে ছয়টা স্টার পুরোন করতে হবে কথা ক্লিয়ার (পরিস্কার)। তবে সব মিলে কোন বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই যেন আমারা শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপ-২৬ খেলা দেখা শেষ করতে পারি এই প্রত্যাশা সবার।