দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবনের অভিযোগে ২ জনকে কারাদন্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১০টায় উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের তরলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল ইসলাম(৩৮) ও মৃত আঃ আউয়ালের ছেলে মো ইসরাফিল(৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আটক করার পর তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
মতামত