দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ জুলাই বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর থানার এফআইআর ভুক্ত একটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের রেখা বেগম (৪৫), কামরুন্নাহার (২৫) ও রুবেল (৩২)।
এছাড়া একই দিনে থানার সাধারণ ডায়েরি (জিডি) মূলে থানার বোয়ালদার (উত্তর পাড়া) গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আল আমিন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় (মামলা নং-৩০ ও ৩১) আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, থানার পাউশগাড়া গ্রামের মো: সাজ্জাদ হোসেন (৩৭) এবং পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের পারভেজ আলী (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, হাকিমপুর থানা কে মাদক মুক্ত করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান চলমান রয়েছে।
মতামত