নগদ টাকা বহনের ঝামেলা ও জাল নোটের ঝুঁকি কমাতে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরের পূবালী ব্যাংক উপ- শাখার তিন দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইনের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বন্দরের চারমাথা এলাকায় বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে পূবালী ব্যাংক হিলি স্থলবন্দর উপ-শাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
হিলি উপ-শাখার জুনিয়র অফিসার তাহাজ্জুদের সঞ্চালনায় ক্যাম্পেইনে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, পূবালী ব্যাংক ফুলবাড়ি শাখার প্রধান মামুনুর রশীদ, হিলি উপ-শাখার প্রিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ আরো অনেকে।
ক্যাম্পেইনের উদ্বোধন শেষে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে একটি র্যালি বের করা হয়। আগামী তিনদিন এই ক্যাম্পেইন চলবে জানান কতৃপক্ষ।
বক্তারা বলেন, বাংলা কিউআর হলো ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারবে। ফলে নগদ টাকা বহনে ঝামেলা থাকবে না এবং জাল নোট প্রতারণার স্বীকার হতে হবে না।
মতামত