দিনাজপুরের কাহারোলে ‘এক দেশ এক কিউআর লেনদেন (Bangla QR) ও"ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ জুলাই সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি’র কাহারোল উপশাখার আয়োজনে এক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংক কার্যালয়ের সম্মুখে এক দেশ এক কিউআর লেনদেন (Bangla QR)ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
সভায় বক্তারা বলেন ‘এক দেশ এক কিউআর (Bangla QR)’ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, নিরাপদ ও সহজ অর্থ লেনদেন এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কাহারোল পূবালী ব্যাংক পিএলসি উপশাখার শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং বীরগঞ্জ পিএলসি পূবালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ মন্জুরুল আলম, দিনাজপুর পূবালী ব্যাংক পিএলসি শাখার এজিএম সাইফুল ইসলাম, বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রেজাউল করিম, কাহারোল থানার সাব ইন্সপেক্টর মোঃ আজাদ মিয়া।
প্রধান অতিথি ও ব্যাংক কর্তৃপক্ষ এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন,লাইসুর রহমান,মেহেদী হাসান ও হাসিনুর রহমানের মাঝে ক্যাশলেস বাংলা কিউ আর ক্রেস বিতরণ করেন।
মতামত