দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষাথীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকাল ৪টায় উপজেলার রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষ করে বিকেলে ছয় বন্ধু মিলে চিরিরবন্দর রেলওয়ে ব্রিজ সংলগ্ন কাকড়া নদীতে গোসল করতে নামে ।
একপর্যায়ে আল রাফি রাজা (১৭) পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সে চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষাথী ।
নিহত আল রাফি রাজা,ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ১ নম্বর রেলঘুন্টি এলাকার মাসুদ রানার ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনর্চার মাহামুদুর নবী।
মতামত