চিরিরবন্দর

চিরিরবন্দরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোর আটক

প্রিন্ট
চিরিরবন্দরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোর আটক

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:১৩ আপডেট : ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:১৬


দিনাজপুরের চিরিরবন্দরে চুরি হওয়া একটি ইজিবাইক পুলিশের সহায়তায় ধাওয়া করে উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত চোরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কারেন্টের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোঃ মোস্তফা কামাল (৩২) নামের এক ব্যক্তি তার ইজিবাইকটি বাজারে রেখে পাশের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সুযোগে আব্দুল হক (৬০), পিতা- মনছার আলী, সাং- বড়বন্দর নতুনপাড়া, ওয়ার্ড নং-৬, থানা- কোতোয়ালি, জেলা- দিনাজপুর, ইজিবাইকটি চুরি করে পার্বতীপুরের দিকে নিয়ে পালানোর চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে মোস্তফা কামাল দ্রুত চায়ের দোকান থেকে বের হয়ে এক অপরিচিত মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় চোরের পিছু ধাওয়া করেন। পরে চিরিরবন্দর হাটখোলার পশ্চিম পাশে ব্রিজের পূর্ব প্রান্তে চিরিরবন্দর থানা পুলিশের সহযোগিতায় চোরসহ চুরি হওয়া ইজিবাইকটি আটক করা হয়।

পরে ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু করা হয়। আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে