বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল মোটিভেশন সার্ভিস(এসএমএস)-এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বীরগঞ্জের সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
অনুষ্ঠানে দরিদ্র তহবিলের আওতায় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৬টি হুইলচেয়ার, ৩টি বিশেষ চেয়ার, ২টি ওয়াকার এবং শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ৪টি হিয়ারিং এইড। উপকারভোগীদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএমএস-এর নির্বাহী পরিচালক দীপংকর বর্মন, প্রকল্প ব্যবস্থাপক মো. দেলওয়ার হোসেন, সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল শিপ্রা কর্মকার, অ্যাকাউন্টস অফিসার দীপন দে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ইউএনও সুমা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানান শুভেচ্ছা জানান
বিদ্যালয়ের প্রিন্সিপাল শিপ্রা কর্মকার।
মতামত