দিনাজপুরের বীরগঞ্জে বজ্রপাতে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১১জুলাই) বিকেল ৫টার দিকে বাড়ির পাশ্ববর্তী এলাকায় এঘটনা ঘটে।
হবিবুর রহমান(৩৭) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পূর্ব ভোগডোমা আশ্রয়ণ এলাকার মৃত শামসুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী এলাকার জমিতে কাজ করতে যান হাবিবুর রহমান।
ধান খেতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমান অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। সে ভোগডোমা আশ্রয়ণে বসবাস করতেন। প্রতিদিনের মতো আজও কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। মৃত্যুকালে প্রতিবন্ধী ছেলে ও একটি মেয়ে সন্তান রেখে গিয়েছে।
মতামত