বীরগঞ্জ

বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রিন্ট
বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, বিকাল ৪:৪১


দিনাজপুরের বীরগঞ্জে পাথরঘাটা  নদীতে গোসল করতে নেমে সামিনা (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদাম এলাকায় পাথরঘাটা নদীতে এ ঘটনা ঘটে। 

মোর সামিনা উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিসামত খড়িকাদাম গ্রামের  মনতাজ আলীর মেয়ে। সে কিসামত খড়িকাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী  ছাত্রী। বেলা ১১ সাড়ে টার দিকে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই মোর সামিনা

পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফারায় সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ সময় ধরে উদ্ধার তৎপরতার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্রী মোর সামিনা এর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।