কাহারোল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন আনসার সদস্য মোতায়েন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

প্রিন্ট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন আনসার সদস্য মোতায়েন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিত : ৭ জুলাই ২০২৬, বিকাল ৫:২৩


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারকরণ এবং চিকিৎসা সেবার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-কে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানান।

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এক বিবৃতি দিয়ে জানান হাসপাতালের মতো একটি জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স, চিকিৎসা সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী সহ চিকিৎসা নিতে আসা আগত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।

মাননীয় প্রধানমন্ত্রীর এই জনবান্ধব ও দূরদর্শী উদ্যোগের ফলে উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও সুদৃঢ় হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।