আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালি,আলোচনা সভা ও "শিশুশ্রম মুক্ত সুন্দর জীবন গড়ার লক্ষ্যে-ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির উন্নয়ন কর্মসূচি'র সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি, ম্যানেজার রবার্ট কমল সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা হক, পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন চৌধুরী পলাশ,উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আজাহারুল ইসলাম রাজা।
এসময় সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম হেলাল,শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক,বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি'র প্রোগ্রাম বাপ্পি জয় ধর, অফিসার, ডরিস হাসদা, প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি, ক্রেরাইয়া এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে ৩৯ জন ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহয়তা ও সেলাই মেশিন প্রদান করা হয়।
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" সেইসাথে শিশুশ্রমকে লাল কার্ড দেখান, শিশুদের জন্য ন্যায্য সুযোগ, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ।’শিশুকে শ্রমের শৃঙ্খল থেকে মুক্ত করে শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
মতামত