কাহারোল

কাহারোলে মোবাইল কোর্ট পরিচালনায় ৮ জনের জরিমানা আদায়

প্রিন্ট
কাহারোলে মোবাইল কোর্ট পরিচালনায় ৮ জনের জরিমানা আদায়

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, রাত ১০:৫৬


 দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক পরিবহন আইন,ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ঔষধ ও কসমেটিক্স আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৮ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো.শাকিল(৪৫), ঘোড়াবান গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মজিদ (৩৭), ও আব্দুল মজিদের ছেলে মাজেদুল ইসলাম(৪২), ভাতগাঁও গ্রামের শরিফুল হকের ছেলে মো.ফরিদ (২৭), মালগ্রাম গ্রামের লক্ষণ চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী রায়(৩৫),দীপ নগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে  মো.আজাদ(৪৯) ও ফজলুর রহমানের ছেলে আলী হোসেন (৩২),বারপাটিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. মোস্তাক (৪২)কে বিভিন্ন আইন বহির্ভূত অপরাধে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ছিলেন ।