দিনাজপুরের কাহারোল উপজেলায় ফুটবল লিগ ২০২৬ এবং সিজন-২ এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।
প্রধান অতিথি এলাকার সচেতন মানুষের পরামর্শ ক্রমে এবং ৮টি টিমের ৮জন দলনেতা সুন্দর শৃঙ্খল সামাজিক অবক্ষয় রোধের চেষ্টায় খেলাধুলায় উন্নায়ন সহ বিভিন্ন কাজে এগিয়ে যাবে।
তিনি বলেন বর্তমান সময়ে যে হারে মাদকের নেশায় যুবসমাজ আসক্ত, সেখানে গতবারের ন্যায় ব্যাতিক্রমী এই ফুটবল লীগ আয়োজনে এলাকার সকল যুবকদের মাদকাসক্ত থেকে দূরে রাখবে।
শুক্রবার(৩ জুলাই ২০২৬) বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে কাহারোলে ফুটবল উন্নয়ন কমিটির আয়োজনে ৮ টিমের খোলোয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কাহারোলে ফুটবল উন্নয়ন কমিটির আহবায়ক মো.অলিউর রহমানের সভাপতিত্বে কাহারোলে ফুটবল লিগ ২০২৬ এবং দ্বিতীয় আসর বা সিজন-২ এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো.সাইফুন নবী।
কাহারোলে ফুটবল উন্নয়ন কমিটির সদস্য সচিব সম্রাট আকবর স্বপনের সঞ্চালনায় কমিটির উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোজাহারুল ইসলাম মনু, উপদেষ্টা আল-আমিন লাবণ্য, মোবারক হোসেন, লাবু সরকার, সাজু, ক্যাশিয়ার শামিম,সাংবাদিক রনি ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে এক বছরের জন্য সংশোধিত কমিটি গঠন করা হয়।
মতামত