বিরামপুর

আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের উদ্যোক্তা হতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী

প্রিন্ট
আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের উদ্যোক্তা হতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৩০


আমাদের এই এলাকার যে সমস্ত ছেলে মেয়েরা লেখা পড়া শেষ করে চাকরির প্রত্যাশা করতিছে এবং কিভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে সেই লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। শুধু চাকরি নয় আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের উদ্যোক্তা হতে হবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ২৭ অক্টোবর অনুষ্ঠিত "জব ফেয়ার" (চাকরি মেলা-২৬) এর প্রস্তুতি ও স্টল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।

মন্ত্রী জাহিদ হোসেন জানান,বর্তমান ও আগামী দিনের অর্থনৈতিক বাস্তবতায় কেবল চাকরির পেছনে না ছুটে তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নতুন নতুন কর্মসংস্থান বা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে এবং ব্যবসা শুরুর জন্য আর্থিক সামর্থ্যহীনদের 'সিড মানি' (Seed Money) সহ বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা রেখেছে।তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি তরুণদের মেধা ও শক্তির সঠিক বিকাশের জন্য তাদেরকে মাদক ও সব ধরনের নেতিবাচক অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

উত্তর অঞ্চলের দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের মাইলফলক "জব ফেয়ার" (চাকরি মেলা) সম্পর্কে মন্ত্রী জাহিদ হোসেন জানান, দেশের শীর্ষ স্থানীয় প্রায় ৮১ টি প্রতিষ্ঠান (ফার্ম) এবং চাকরি প্রত্যাশী প্রায় ২৫ হাজার ছেলে মেয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছেন। আমরা আশাবাদী ৯০ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন নাই। তারা মেলায় উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। জব ফেয়ার মেলায় সেমিনার এর জন্য আলাদা কক্ষর ব্যবস্থা করা হয়েছে।যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ও উৎপাদন করা পণ্য কিভাবে বাজারজাত করা হয় দেখাবেন এবং অন্য কক্ষে যারা চাকরি জীবনে সফল তারা বক্তব্য রাখবেন এবং বাস্তবতা তুলে ধরবেন। সব মিলিয়ে এই এলাকার অবহেলিত বা পিছিয়ে পড়াদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ! জব ফেয়ার চাকরি মেলায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক করা হয়েছে এবং হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করতিছেন এবং সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।