বিরামপুর

বিরামপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা মূলক বিতর্ক প্রতিযোগিতা

প্রিন্ট
বিরামপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা মূলক বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩


মাদকের ভয়াল থাবা থেকে আগামীর যুবক ও তরুণ তরুণী দূরে সড়ে রাখতে দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর উপজেলার কাটলা মেধা বিকাশ স্কুলে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 

আজ রবিবার বেলা ১২টায় উপজেলার কাটলা মেধা বিকাশ স্কুল মাঠে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসার্ন্সের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বিতর্কের বিষয় ছিল "আইন নয়,সচেতনতাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে"। এতে পক্ষ দল হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল। 

আজিজার রহমানের সভাপতিত্ব বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাটলা মেধা বিকাশ স্কুলের অধ্যক্ষ মাহাবুর রহমান,এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার ডেনিস বৈদ্য, প্রোগ্রামার হাসান আলী, মাদক বিরোধী কমিটির নেতা মইনুল ইসলাম,বিচারক হিসেবে ছিলেন ইমরুল কায়েস প্রিন্স। 

মাদকের থাবা থেকে নিজে বাঁচুন ও নিজের সন্তানকে বাঁচান, মাদক ব্যবসা গ্রহণ করবো না পুলিশের গুলিতে মরবো না এসব স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয় অতিথিরা।