কৃষি প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে কৃষিবিদরা আবিষ্কার করেছেন স্বল্পমেয়াদি আমন ধানের জাত। বাঙালির নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসে হলেও, আশ্বিন মাসে দিনাজপুরের বীরগঞ্জে স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন এখনই শুরু হয়ে গেছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার কৃষক জ্যোতিষ রায় এর ৩০ শতক জমিতে ‘ব্রি৭৫- জাতের আমন ধান আনুষ্ঠানিকভাবে আগাম নমুনা শস্য কর্তন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো:আফজাল হোসেন ,
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এডিডি) কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রমাণিক,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হায়দার আলী, নিজপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তার আলীসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় আগাম জাতের হাইব্রিড ধান আবাদ হয়েছে প্রায় ১০ হেক্টর জমিতে। এর মধ্যে আগাম বিনা-১৭,ব্রি-৭৫ ও ৮৭ জাতের আমন ধানের আবাদ হয়েছে । এই ধান ১১০ থেকে ১১২ দিনের মধ্যেই কাটা যায়। আগামী এক মাসের মধ্যে আগাম জাতের আমন ধানের কাটা মাড়াই শেষ হবে। এ ধানের ফলন প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৫
মেট্রিক টন থেকে ৫.২৪ মেট্রিক টন হয়ে থাকে। এই আগাম জাতের ধান কেটে কৃষকরা সহজেই রবি ফসল হিসেবে সরিষা, ভুট্টা ও গম আবাদ করতে পারবেন। দুই ফসলি জমি হবে তিন ফসলি।
মতামত