বীরগঞ্জ

বীরগঞ্জের গোলাপগঞ্জে আদিবাসী মিলন মেলার প্রস্তুতি সভা

প্রিন্ট
বীরগঞ্জের গোলাপগঞ্জে আদিবাসী মিলন মেলার প্রস্তুতি সভা

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৩


শারদীয় দুর্গাপূজা শেষে দুর্গা প্রতিমা বিসর্জনের পরের দিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ও মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জে ঐতিহাসিক আদিবাসীদের মিলন মেলা বাসিয়া হাটি নামে পরিচিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ দূর্গা মন্ডপ চত্বরে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে মিলন মেলার প্রস্তুতি উপলক্ষ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌখী, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ

সম্পাদক আব্দুল কাদের মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় ঐতিহ্যবাহী বাসিয়া হাটি আদিবাসী মিলন মেলাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও মেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।