দিনাজপুরের বীরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান,চৌধুরী,উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
মতামত