গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকেল ৪টায় উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। নাগরগঞ্জ স্কুল মাঠজুড়ে নামে বিভিন্ন বয়সী মানুষের ঢল।
মরিচা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।পর্যটন স্থান এক্সপ্লোর করুন
অনুষ্ঠানে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব শামিম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন। স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় মাঠে উপস্থিত ছিলেন।
লাঠি খেলা দেখতে দুপুরের পর থেকেই নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল মাঠের চারপাশ। ঢোলের বাদ্যের তালে তালে লাঠিয়ালদের আক্রমণ, পাল্টা আক্রমণ ও শরীরচর্চামূলক শারীরিক কসরত পুরো আসরে বাড়তি রোমাঞ্চ যোগ করে।
আধুনিক ডিজিটাল বিনোদনের প্রভাবে গ্রামীণ খেলাধুলা সংকুচিত হয়ে যাওয়ার কথা জানান, খেলা দেখতে আসা দর্শনার্থীরা। শেকড়ের সংস্কৃতির সাথে তরুণদের সেতুবন্ধন গড়তে এবং সামাজিক সম্প্রীতি জোরালো করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে তারা মত দেন।
ভবিষ্যতেও শেকড়সন্ধানী এমন লোকজ আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকেরা।
মতামত