দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন আসামিকে ৬ মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট আইনে উপজেলা জয়নন্দ গ্রামের মৃত বিজয় দাসের ছেলে অন্তর দাস, দলুয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনারা, দেবীপুর গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম একটা এলাকার মোঃ আকবর আলীর ছেলে মোঃ শাহিনুর ইসলাম, ছোট বোচাপুকুর গ্রামের মৃত ইসাহাক শাহের ছেলে মোঃ শহিদুল ইসলাম।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ৫ জনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মতামত