ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, জলাধারসহ আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।
মতামত