চিরিরবন্দর

মাদকসহ চিরিরবন্দরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রিন্ট
মাদকসহ চিরিরবন্দরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫১


দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৬৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার ঢাকাইয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক উদ্ধার এবং পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করেন। এ সময় গলাহার ঢাকাইয়াপাড়ায় মো. আমিনুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে আমিনুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ নয়নের হেফাজত থেকে ৬৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ১৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ আমিনুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী মোছাঃ নয়ন (৩৮)-কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানায় মামলা নম্বর-২২, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. জহুরুল ইসলাম।

গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।