বীরগঞ্জ

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

প্রিন্ট
বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

প্রকাশিত : ২৯ মে ২০২৬, সন্ধ্যা ৮:০৬


দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ইয়াদ গার্ডেন সুপার মার্কেটের সামনে মানবিক সংগঠন হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে ও হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের বাস্তবায়নে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। এসময় ২২৯ জন প্রান্তিক, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস তুলে দেওয়া হয়।

এ সময় বীরগঞ্জ উপজেলায় "দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড" সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মধ্য থেকে ইউসুফ আলী জানান, ঈদুল আযহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের মতে, এমন মানবিক কার্যক্রম সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।