দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের
তাণ্ডবে ভারতীতে নামে এক নারীর মৃত্যুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) রাতে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ে তান্ডবে উপজেলার শতগ্রাম ইউনিয়নের
অর্জুনহার গ্রামে একটি মেহগনি গাছ ঘরের উপর পড়ে ভারতী রানী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ভারতী রানী উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনহার গ্রামের সমারু বর্মনের স্ত্রী। ঝড়ে আশেপাশের বোরোধান, কলা গাছ, ভুট্টা ও শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দিনাজপুর -২ পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ জোনাল অফিসের এডিজিএম নিশ্চিত করেছেন। তিনি জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৬ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে,
৩২ টি স্থানে সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে এবং ৫৪ টি স্থানে গাছ ও গাছের ডাল লাইনের উপরে পরার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক রাখতে বিদ্যুৎ অফিস কাজ শুরু করেছেন।
শতগ্রাম ইউনিয়নের সহকারী কৃষি অফিসার ইব্রাহিম জানান,গতকালের ঝড়ে অর্জুনহার ও পুলহাট এলাকায় গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের ধান,ভুট্টাসহ কলা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
মতামত