জীবনমান উন্নয়নের লক্ষ্যে রবিবার (৩১ মে) বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার,ছাত্রবষিয়ক সম্পাদক শাজাহান আলী শপিনসহ স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম।
বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত করতে হওয়ায় অনেকেই শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। নতুন বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করছেন স্থানীয়রা।
বিদ্যালয় পরিদর্শনে এসে এমপি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেন, আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোগডোমা আশ্রয়ণের নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চালু হলে এ এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে।
মতামত