বীরগঞ্জ

বীরগঞ্জে শসা চাষে সফলতা, ৬ বিঘা জমিতে কৃষক আবুল কাশেমের স্বপ্নপূরণ

প্রিন্ট
বীরগঞ্জে শসা চাষে সফলতা, ৬ বিঘা জমিতে কৃষক আবুল কাশেমের স্বপ্নপূরণ

প্রকাশিত : ২৪ মে ২০২৬, সন্ধ্যা ৬:৪৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামে শসা চাষে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আবুল কাশেম। আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের শসা চাষ করে তিনি পেয়েছেন বাম্পার ফলন।

চৌপুকুরিয়া গ্রামের কৃষক আবুল কাশেম এবার ৬ বিঘা জমিতে ময়নামতি ও দিবা জাতের হাইব্রিড শসা চাষ করেছেন। জমি প্রস্তুত থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত তার মোট খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

বর্তমানে ক্ষেত থেকে প্রতিদিন শসা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি শসা ২৫ টাকা দরে বিক্রি হওয়ায় এবার প্রায় ২০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

শুধু লাভই নয়, এই শসা ক্ষেতকে ঘিরে সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মসংস্থানও। প্রতিদিন প্রায় ১০ জন নারী ও পুরুষ শ্রমিক ক্ষেতের পরিচর্যা ও শসা সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন।

ভালো ফলন হয়েছে। বাজার দর ঠিক থাকলে আরও লাভ হবে। আগামী বছর আরও বেশি জমিতে শসা চাষ করার পরিকল্পনা আছে