বীরগঞ্জে এক মাদক সেবনের দায়ে দু'জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরের মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌরশহরের ইকু সেন্টার মোড় এলাকা থেকে শাকিল ও নাঈম নামে দু'জনকে আটক করে পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন,উত্তর সুজালপুর গ্রামের মো: বাবুলের ছেলে শাকিল (২০) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো: নাইম ইসলাম (৩২)। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাকিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০টাকা অর্থদণ্ড ও নাইম ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিতই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এটি তারই অংশ। অভিযানকালে মাদক সেবন করায় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামীদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মতামত