কাহারোল

কাহারোলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৩


দিনাজপুরের কাহারোল উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মধ্যে বিশেষ করে মাদক নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউএনও জানায়, মাদক নির্মূলে ভ্রাম্যমান আদালত পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় তিনি আরোও বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীদের আটক করে কেউ নিজের ঝুঁকি নিবেন না, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, প্রশাসন অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার(২৯অক্টোবর )দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবি সরফরাজ হোসেন,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম কে এ জিন্নাত আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মাোস্তারী,৫ নং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক,২নং ইউপি প্যানেল চেয়ারম্যান মো.রাসেল, উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম আব্দুর রাজ্জাক, কাহারোল প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

এ ছাড়াও  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি,আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।