কাহারোল

কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখা কার্যালয়ের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখা কার্যালয়ের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৭


দিনাজপুর জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং- রাজঃ ৩৪৫৫), কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখা কার্যালয়ের উদ্বোধন ও নবনির্বাচিত কমিটির সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাকিল।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে কমিটির কার্যালয় উদ্বোধন, প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের মাঝে মালাবরণ ও নবনির্বাচিত কাহারোল থানা শ্রম কল্যাণ উপ-কমিটি (রেজিঃ নং- রাজঃ ৩৪৫৫), শাখার সভাপতি মো. আজমল হোসেন (জিএম), সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ সকল সদস্যদের কে ফুললে শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় কাহারোল বাজার চাউলহাটি কার্যালয়ে কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখার সভাপতি মো. আজমল হোসেন (জিএম) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি ও কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখার উপদেষ্টা মো.গোলাম মোস্তফা বাদশা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা যুব দলের আহ্বায়ক ও কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি শাখার উপদেষ্টা মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মো. অলিউর রহমান, কাহারোল প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলাম ।

এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।