দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সেবাগ্রহীতাদের সুবিধার কথা বিবেচনা করে এই অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মোস্তাফিজুর রহমান,কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো.শামীম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো.শাজাহান শিরাজ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
মতামত