দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় গ্রীষ্মকালীন শিম চাষের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিম চাষে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়নের খোচনা নয়া বাজার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. রওশন আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, SACP-RAINS-এর রিজিওনাল প্রজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এটিএম হামিম আশরাফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুর নাহার নূরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, ৮ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাঠ দিবসে গ্রীষ্মকালীন শিম চাষের সম্ভাবনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই পদ্ধতিতে ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত