চিরিরবন্দর

চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ‎

প্রিন্ট
চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ‎

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৮


‎দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ পিস ইয়াবাসহ মো. আনোয়ারুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের রশিদ এ্যান্ড সন্স ফিলিং স্টেশনের উত্তর পাশে হাইওয়ে সড়কের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় আনোয়ারুল ইসলামের কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আনোয়ারুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

‎আনোয়ারুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

‎চিরিরবন্দর থানার পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।