দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর নবী, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো. মেসবাহুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত