কাহারোল

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধনে এমপি মঞ্জুরুল ইসলাম

প্রিন্ট
কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধনে এমপি মঞ্জুরুল ইসলাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৮


দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-১ আসনের (কাহারোল-বীরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুলইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন,এতোদিন কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডিজিটাল এক্স-রে মেশিন না রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতো এজন্য রোগীদের বাহির থেকে উচ্চ মূল্যের সেবা নিতে হতো যা এখন থেকে স্বল্পমূল্যে অত্র হাসপাতাল থেকে উক্ত সেবা গ্রহণ করতে পারবে।

এই উপজেলার মানুষ এখন থেকে আরো আধুনিক চিকিৎসা সেবা পাবেন এবং এখানে রোগ নির্ণয়ের জন্য পর্যায়ক্রমে আরো উন্নতমানের যন্ত্রাংশ স্থাপন করা হবে।

এতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য দিনাজপুরে যাওয়ার প্রবণতা কমে আসবে।

এ সময়উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মোস্তাফিজুর রহমান ।

এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন,কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন কাহারোলবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিলো। সকলেই সরকারী ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সরকারি ফি ২০০ টাকা দিয়ে উক্ত সেবা গ্রহণ করতে পারবে।এতে করে চিকিৎসা সংক্রান্ত আধুনিক সেবা পেতে জনগণের ভোগান্তির লাঘব হবে এবং চিকিৎসা ব্যয় তথা আউট অফ পকেট খরচ কমে আসবে।

প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক ( মেডিসিন) ডা.মো.মামুন অর রশীদ মহোদয়, সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসার ডা.মো.মনির হোসেন,মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো.সোহরাব হোসেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ( বাদশা), কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, সিনিয়র স্টাফ নার্সগণ ও অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।