কাহারোল

কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৪:৫৩


“ স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত সর্বদা গুরুত্ব পূর্ণ” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে নিয়ে দিনাজপুরের কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে এক র‌্যালি ও আলোচনা সভা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হাত ধোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোঃ রাজিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, উপজেলা ইউ,আর,সি অফিসার মোঃ রোকনুজ্জামান।

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি কাহারোল সাব-জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মোতালেব, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কারিমুননেছাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সুধিজনেরা ছিলেন।