জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজলার বালিঘাটা ইউনিয়নের ফেচকার ঘাট তুলসীগঙ্গা নদীর মাঝ থেকে একটি বিশাল আকারের বিষ্ণু মূর্তির দেহের খন্ডিত অংশ উদ্ধার করেছে ২০ বিজিবি। গতকাল বুধবার দুপুরে পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে গঠিত বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়কের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা যায়। উদ্ধারকৃত মুর্তির ওজন ৮৫ কেজি এবং আনুমানিক সিজার মূল্য পঁচাশি লক্ষ টাকা জানা যায়।
উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি নওগাঁর বৌদ্ধ বিহার পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সার্টিফিকেট সংগ্রহ করা সহ জাদুঘরে জমা দেওয়া হয়। একই সাথে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।
মতামত