দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশা । এ সময় উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য,শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তাঁরা তারেক রহমানের নেতৃত্বে সকল সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.জুয়েল রানা।
মতামত