দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রস্তুতি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ অক্টোবর)দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে (ইছামতি) এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম । এসময় চিরিরবন্দর প্রেস ক্লাবের সাংবাদিক এনামুল মবিন(সবুজ),মোঃ জাফর ইকবাল, ইয়াছিন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবহিত করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা এবং কার্যক্রমের প্রস্তুতি তুলে ধরা।
প্রেস কনফারেন্স শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে আইডি কার্ড প্রদান
করা হয়।
মতামত