দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ খোকন চন্দ্র রায় (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামে দুর্গাডাঙ্গা বাজারগামী কাঁচা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজাসহ খোকন চন্দ্র রায়কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই দণ্ড দেন।
আটক খোকন চন্দ্র রায় ভিয়াইল পশ্চিম গ্রামের হেমন্ত চন্দ্র রায়ের ছেলে।
মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ।
মতামত