সারাদেশ

স্মৃতিময় মধুর ক্যান্টিনে ক্ষনিকের জন্য হারিয়ে যান বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা শাহনেওয়াজ ফিরোজ

প্রিন্ট
স্মৃতিময় মধুর ক্যান্টিনে ক্ষনিকের জন্য হারিয়ে যান বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা শাহনেওয়াজ ফিরোজ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৬

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে সোনালী বিকেল গুলো সেই,,,,। মান্না দের সেই বিখ্যাত গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ঘিরে লিখা হয়েছিলো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় মধুর ক্যান্টিনে 'বিপ্লবী ছাত্র মৈত্রী' সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের কিছু সময়ের জন্য আড্ডা ও গল্পে মেতে উঠেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও বর্তমানে ক্রিয়েটিভ দিনাজপুর অনলাইন পোর্টালের প্রকাশক এ্যাডঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নবগঠিত কমিটির পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর স্মৃতিময় মধুর ক্যান্টিনে নবনির্বাচিত কমিটির সদস্যদের মিষ্টিমুখ করান কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক শাহনেওয়াজ ফিরোজ।

মধুর ক্যান্টিনে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের মিষ্টিমুখ ও আড্ডা গল্প সম্পর্কে শাহনেওয়াজ ফিরোজ এর অনূভুতি এবং আবেগ সম্পর্কে জানান, সত্যি সত্যিই আজকের দিনটির আনন্দ উল্লাস, আবেগ ও অনূভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু এতোটুকু বলতে চাই আজকের দিনটি আবারও স্মৃতির পাতায় জমা রইল! কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সময়ে প্রিয় সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। আজ সাপ্তাহিক ছুটির দিনে সেই প্রিয় সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে স্মৃতিময় মধুর ক্যান্টিনে বসে আড্ডা, গল্প ও মিষ্টিমুখ করতে পারায় সত্যি সত্যিই সেই পূর্বের দিনে ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। মনে হচ্ছিল আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত আছি। তবে সব মিলে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের জন্য দোয়া ও শুভ কামনা রইল। 

উল্লেখঃ'শিক্ষা,কর্মসংস্থান,সার্বভৌমত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ হও: সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশীয় দালালদের উৎখাত করো' এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বিপ্লবী ছাত্র মৈত্রী' সংগঠনের ১৭তম জাতীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।

গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জাতীয় কাউন্সিলে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি, তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক এবং সোমা ডুমরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাউন্সিলের উদ্বোধন করেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়।নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অন্যরা হলেন,সহসভাপতি জশদ জাকির, সহ-সাধারণ সম্পাদক সরফরাজ সানোয়ার, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক শাহ্ সম্পূর্ণ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন,রাজু আহমেদ, মিঠুন রায়,ইসরাত জাহান ইমু, হোসাইন আকাশ,সুমন রহমান ও মাহমুদুল হাসান সাইফ।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সভাপতি দিলীপ রায়।