সারাদেশ

হাকিমপুরের বোয়ালদাড় ইউপি নির্বাচনে তরুণ প্রজন্মের আইকন নুরুল ইসলাম আলোচনায় শীর্ষে

প্রিন্ট
হাকিমপুরের বোয়ালদাড় ইউপি নির্বাচনে তরুণ প্রজন্মের আইকন নুরুল ইসলাম আলোচনায় শীর্ষে

ছবি : মোঃ নুরুল ইসলাম


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪০

মোঃ নুরুল ইসলামের সময়োপযোগী চিন্তা-ভাবনা, তরুণ প্রজন্মকে আগামী দিনে মাদক ও অনলাইনে মোবাইল ফোনে জুয়া খেলা থেকে বিরত রাখতে এবং এলাকার সাধারণ মানুষের বিনোদন দিতে ফুটবল টুর্নামেন্ট, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে আগামী স্থানীয় সরকার নির্বাচন (ইউপি) দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দোয়া ও সমর্থন প্রত্যাশী অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম। 

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউচনা গ্রামের মধ্যেবিত্ত পরিবারের সন্তান এবং হিলি স্থলবন্দরের আমদানি কারক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আলোচনায় শীর্ষে উঠে এসেছেন। 

তিনি শুধু একজন প্রার্থী নন, বরং অত্র ইউনিয়নের তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার সময়োপযোগী ও আধুনিক চিন্তা-ভাবনা,যা প্রচলিত রাজনীতির বাইরে এসে নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে।

তরুণ প্রজন্মরা বলছে, নুরুল ইসলামের প্রতিশ্রুতি শুধু নির্বাচনী প্রতিশ্রুতিই নয়, বরং এক ধরনের দায়বদ্ধতা। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইনে মোবাইল ফোনে জুয়া খেলা থেকে বিরত রাখতে ইতিমধ্যে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পূর্ণ করেছেন। 

দিনাজপুর-৬ আসনের সংসদ ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় এই আসনের (চারটি উপজেলা ও তিনটি পৌরসভার ২৬ টি ইউনিট নিয়ে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সেখানে তাঁর নিজ ইউনিয়নের শক্তিশালী অবস্থান রাখতে ইউনিয়নের ভালো খেলোয়াড়দের ইতিমধ্যে বাঁচায় পর্ব শেষ করে প্রতিনিয়ত অনুশীলন চলছে। 

বোয়ালদাড় ইউনিয়নে কৃতি সন্তান হাকিমপুর উপজেলার গর্ব বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নেপালে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশ গ্রহণ করে শিরোপা অর্জন করেছেন দুঃখু মিয়া তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বোয়ালদাড় ইউনিয়নকে শক্তিশালী অবস্থান রাখতে নুরুল ইসলাম ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে অত্র ইউনিয়নের ১৮ জন ভালো মানের খেলোয়াড় বাছাই পর্ব শেষ করে মাঠে প্রতিদিন অনুশীলন চলছে। এতো কিছু আমার সম্পূর্ণ তাঁর নিজ খরচে চলছে। 

বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, নুরুল ইসলাম ছেলে হিসেবে অত্যান্ত ভদ্র ও নম্র স্বভাবের। সাংগঠনিক ভাবেও তিনি কঠিন পরিশ্রমী এবং দ্বায়িত্বশীল। তিনি স্থানীয় উন্নয়নে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। সেই কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হলে অত্র বোয়ালদাড় ইউনিয়নের উন্নয়ন ও তরুণ এবং যুবকদের জন্য ভালো হবে বলে আমি আশাবাদী। 

বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম ২০১৮ সালে বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোপন ব্যালটের মাধ্যমে। অদ্যবদি তিনি সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসছেন। 

মোঃ নুরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে তার নিজ আইডিতে তরুণ প্রজন্মকে নিয়ে লিখেছেন,তরুণরাই আগামীর শক্তি।

আমি বিশ্বাস করি, একটি সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের মেধা, সাহস,পরিশ্রম ও সৃজনশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তরুণদের স্বপ্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি করা প্রয়োজন।আজকের তরুণরাই আগামী দিনের সমাজ গড়ার কারিগর।

তাদের পাশে থেকে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যেতে চাই।

তিনি আরও লিখেন, অত্র ইউনিয়নের মানুষের জন্য কিছু করার ইচ্ছাটাই আমার পথচলার মূল প্রেরণা। আমি বিশ্বাস করি পরিচয় শুধু নাম কিংবা অবস্থানে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই একজন মানুষের প্রকৃত পরিচয় তৈরি হয়। 

একজন ব্যবসায়ী হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের জন্য কিছু করার চেষ্টা সব সময়ই থাকবে। এলাকার উন্নয়ন, সামাজিক সচেতনতা ও মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। সততা থাকবে পথের শক্তি দায়িত্ববোধ থাকবে অঙ্গীকার, আর মানুষের ভালোবাসাই হবে সবচেয়ে বড় অর্জন।

এছাড়াও তিনি বলেছেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাই দল যদি আমাকে যোগ্য মনে করে চেয়ারম্যান পদে মনোনয়ন দেন এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি। তাহলে আমার ইউনিয়নের কোনো নাগরিককে ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হবে না। কোনো প্রকার ঘুষ বা বাড়তি টাকা দিতে হবে না। প্রতিটি সেবা জনগণের অধিকার হিসেবেই দেওয়া হবে ইনশাআল্লাহ!