বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি'এাই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে হয়ে গেল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুরের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর এই উৎসবে রানার্সআপ হয়েছে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়।
আজ রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব অডিটরিয়ামে এই উৎসব পালিত হয়।
বিতর্ক উৎসবে অংশ গ্রহন করে দিনাজপুর জেলার ৮টি বিদ্যালয় যথাক্রমে দিনাজপুর কালেক্টরেট স্কুল এণ্ড কলেজ, দিনাজপুর ল্যাবরেটরী স্কুল এণ্ড কলেজ, পার্বতীপুর কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর কলেজিয়েট স্কুল এণ্ড কলেজ, পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দিনাজপুর পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফাইজাহ। চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থীরা হলেন চিত্রলেখা রঞ্জন, আবিদা রহমান তাহিয়া ও ফিরোজ আসেফ। আর রানার্সআপ দলের শিক্ষার্থীরা হলেন জারিয়া জামান, তাসনিম জাহান রিমি ও ফাহমিদা ফাইজাহ।
বিতর্ক উৎসব শেষে অংশ গ্রহন কারীদের হাতে সনদপত্র এবং চ্যাম্পিয়ন, রানার্সআপ দলের শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেষ্ট ও টিশার্ট তুলে দেন অনুষ্ঠানের মডারেটর দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, প্রধান বিচারক আয়কর আইনজীবী এ্যাড.শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।
বিতর্ক উৎসবের প্রধান বিচারক আয়কর আইনজীবী এ্যাড, শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ বলেন, আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবেন আজকের শিক্ষার্থীরা। তাই আজকের শিক্ষার্থীদের আগামী দিনের জন্য নৈতিক শিক্ষায় শিক্ষা লাভ করতে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা সহ নানামুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে আমি মনে করি।
এসময় সমকাল জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার এর সঞ্চালনায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন, সমকাল পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান, ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক,সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা তুষার শুভ্র বসাক, সভাপতি মোস্তাফিজুর রহমান, শুভ মহন্ত প্রমুখ।
মতামত