সারাদেশ

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:১৪ আপডেট : ১০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:১৭


পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"-এর আওতায় দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের খানসামা ঘাট সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বীরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। 

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হুমায়ুন কবীর, ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আকমল হোসাইন আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।