দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রকাশ্য বঙ্গীও জুয়া লংঘন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লংঘন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ২ জনকে জেল ও জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) কাহারোল উপজেলার তারগাঁও গ্রামের শামিম ইসলামের ছেলে কিবরিয়া শাকিব (২২) কে প্রকাশ্যে বঙ্গীয় জুয়া খেলার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং জয়রামপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে সাগর ইসলাম (৩১) কে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।
এ সময় দণ্ড প্রাপ্তদের পরবর্তীতে আইন লংঘন সংশোধনের সতর্কবার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয় থানা পুলিশের একটি দলের সহায়তায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ সময় নিয়োজিত ছিলেন।
মতামত