দিনাজপুরের কাহারোল উপজেলায় ঔষধ ও কসমেটিকস্ আইন ও সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মোকসেদুল আমীন।
বুধবার ২২ এপ্রিল ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনায় দণ্ড প্রাপ্তরা হলেন বলেয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে সুমন আহমেদ(২৮),চামদুয়ারি গ্রামের আব্দুল আলীমের ছেলে মো. তরিকুল ইসলাম (৪০), ডাবর গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে অনিল চন্দ্র রায় (৬০),খামারদীঘা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইউনুস আলী (৪৫), ঘাসিয়ারা গ্রামের খগেন্দ্র দেবনাথের ছেলে লিটন দেবনাথ (৪০), বলেয়া গ্রামের লক্ষীকান্ত রায়ের ছেলে তাপস রায় (৩০), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম(৪২)।
এছাড়াও দণ্ড প্রাপ্তদের পরবর্তীতে আইন বিরোধী কাজের সংশোধনের সতর্কবার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।
স্থানীয় থানা পুলিশের একটি দলের সহায়তায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ সময় নিয়োজিত ছিলেন।
মতামত